শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৯ পিএম, ২০২২-০৮-০৩
ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় মোগড়া বাজারের চৌমুহনী মোড়ে বিএনপির পার্টি অফিসে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও আখাউড়া উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু ও আখাউড়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ খোরশেদ আলম ভূঁইয়া।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তফা ও জেলা বিএনপি শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আক্তারুজ্জামান।
বিএনপির নেতৃবৃন্দরা বলেন, স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা মোগড়া ইউনিয়ন শ্রমিক দল
শাখার কর্মী সভাটি করতে সক্ষম হয়েছি।আমরা সকল বাঁধা উপেক্ষা করে আগামী দিনে সোচ্চার হয়ে কবির ভাইয়ের পিছনে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মিয়া, আখাউড়া মোগড়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মোঃ নান্নু মিয়া, মোগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, মোগড়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব আব্দুল কুদ্দুস।
তারা আরও বলেন,ব্রাহ্মণবাড়িয়া -০৪, আখাউড়া -কসবার বিএনপির ঐক্যের প্রতীক, মাটি ও মানুষের নেতা, দুর্দিনের কান্ডারি আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।
এই সময় আরো উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম ভূইয়া, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার খান, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হুমায়ুন ভূইয়া নয়ন, পৌর
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান, দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া ও আখাউড়া উপজেলা বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited